ছবি: সংগৃহীত
শিক্ষা

উপাচার্যের কক্ষে জবি ছাত্রীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে সিট নবায়ন ফি কমানো ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে উপাচার্যের কক্ষে অবস্থান নিয়েছে আবাসিক শিক্ষার্থীরা।

আরও পড়ুন : ৩০ মে নির্বাচনী‌ পরীক্ষা শুরু

সোমবার (৩ মার্চ) দুপুরে এ বিষয়ে উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেয় এবং একটি স্মারকলিপিও প্রদান করেন তারা।

আবাসিক হলের শিক্ষার্থীরা জানান, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের চেয়ে ৪-৫ গুণ বেশি টাকা প্রদান করতে হয় আমাদের। আমরা প্রতিটি সিটে একজনের জায়গায় ২ জন থাকি। তাতেই আমাদের সিট নবায়নের জন্য ৫২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : সাত কলেজে ভর্তির আবেদন শুরু

সে হিসেবে প্রতিটি সিট বাবদ ১০৫৩০ টাকা করে নেন হল প্রশাসন। এটা কোনভাবেই কাম্য নয়।

শিক্ষার্থীরা আরও জানান, হল নতুন হওয়া সত্ত্বেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছি না। হল প্রশাসনের কাছে ওয়াইফাই সুবিধা, খাবারের মান বৃদ্ধি, বিশুদ্ধ খাবার পানিসহ সকল সমস্যার কথা বারবার বলার পরেও কোন সমাধান পাচ্ছি না আমরা।

আরও পড়ুন : ইস্ট ওয়েস্টের ছাত্রীকে কোপালো ছিনতাইকারীরা

আজকে আমরা উপাচার্য স্যারের কাছে আসছি , তিনি যেন আমাদের হলের সকল সমস্যা দ্রুত সমাধান করে দেন।

শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক জানান, আমরা খুব শীঘ্রই হলের সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। হলের ফি যেন সকল শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে থাকে সেভাবেই নির্ধারণ করা হবে।

আরও পড়ুন : চাঁদার দাবিতে শিক্ষার্থীকে নির্যাতন

ইতোমধ্যে হলের সকল সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা