শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা শুক্রবার

সান নিউজ ডেস্ক : দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু

বুধবার (০৯ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টরা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রাজধানীর পাঁচটিসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে এক ঘণ্টার এই পরীক্ষা। পরীক্ষার্থীদের সাড়ে ৯টার আগেই পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এ ছাড়া ঘড়ি, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

আরও পড়ুন: অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশে নতুন আইন

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। এবার প্রায় এক লাখ ৩৯ হাজার আবেদন জমা পড়েছে। সরকারি-বেসরকারি মিলিয়ে ১০ হাজার ৫১৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবেন তারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা