ছবি : সংগৃহিত
শিক্ষা

পলাশবাড়ীতে আন্তঃস্কুল বিতর্ক অনুষ্ঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগীতায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : রোগীর মৃত্যুতে নার্সদের মারধর, ৩ ঘন্টা সেবা বন্ধ

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনভর উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ টাউনহলে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.নবীউল ইসলামের সভাপতিত্বে 'আলোকিত মানুষ চাই' শ্লোগান বাস্তবায়নে প্রতিযোগীতা পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান নয়ন বলেন, জ্ঞানার্জনে বিতর্ক প্রতিযোগীতা একটি অন্যরকম শিক্ষা-মেধার উৎকর্ষতা বিকশিত করে-যার কোনো বিকল্প নেই। স্কুলসহ যেকোনো পর্যায়ের শিক্ষার্থীদের বেশি-বেশি করে এমন প্রতিযোগীতায় অংশ নেয়ার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন : কক্সবাজারে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-সহকারী পরিচালক মো.রুবেল হোসেন।

বিচারকের দায়ীত্বপালন করেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা.মো.আলতাব হোসেন,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মো.মামুনুর রশিদ ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.সুজন মিয়া।

প্রতিযোগিতায় সম্মানিত মডারেটর ছিলেন এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় সহ: শিক্ষক বিশ্ব সাহিত্য কেন্দ্র সদস্য আ.ই.ম মিজানুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন।

আরও পড়ুন : রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

প্রতিযোগিতায় আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয়েছেন পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

প্রসঙ্গত, ৩ জন করে ১০টি স্কুল থেকে ৩০ জন শিক্ষার্থী তার্কিক পক্ষে-বিপক্ষে বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয়।

আরও পড়ুন : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বিতর্কের নির্ধারিত ৪টি বিষয়বস্তু ছিল যথাক্রমে 'শুধু আইন নয়-নীতিনৈতিকতা দিয়েই দুর্নীতি রোধ করা সম্ভব' 'শিক্ষা প্রতিষ্ঠান নয়-পরিবারই নৈতিকতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে' 'প্রযুক্তির ব্যবহারই দুর্নীতিরোধে প্রধান ভূমিকা রাখতে পারে' এবং 'শিক্ষা নয় নৈতিকতার অভাবই উন্নয়নের প্রধান অন্তরায়'।

আরও পড়ুন : মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

বিতর্ক প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ী তার্কিক দলের হাতে পুরস্কার তুলে দেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা