ছবি : সংগৃহিত
শিক্ষা
শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়

ফেনীতে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মিলন মেলা

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ফলক উম্মোচন, বেলুন ও পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠিত।

আরও পড়ুন : নার্সিং ইনস্টিটিউটকে সহায়তা প্রদান

রোববার (১ ডিসেম্বর) দিন ব্যাপী নানা আয়োজনে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানটি নবীন ও প্রবীনের মিলন মেলায় পরিণত হয়। প্রায় ২ হাজার ৫শ প্রাক্তন শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আওরঙ্গজেব খান।

আরও পড়ুন : কক্সবাজারে শুরু হচ্ছে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী এয়ার আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাছিম।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কামরুজ্জমান মিলন ও আবু বক্কর ছিদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন।

আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, নিহত ১

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আইয়ুব আহাম্মদ আনসারী, অর্থ উপ-কমিটির সাধারণ সম্পাদক আবুল বশর, সদস্য পুনেন্দ বিকাশ গুহ, আনোয়ার হোসেন ও মো. সোহেল প্রমুখ।

বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম (মফিজ কমান্ডার), হাজী এয়ার আহমদ, নুর আহম্মদ ভূঞা, নুর আহমদ, আবদুল গফুর, মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা, তাহের আহম্মদ ও আব্দুর রউফসহ সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রাক্তন ও বর্তমান কৃতি ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুন : দেশের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

অনুষ্ঠানে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশিত “অপরাজেয়” সুভিনিয়র এর মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।

সন্ধ্যায় দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাঃস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা