রাজশাহী বিশ্ববিদ্যালয় : নিহত শাহরিয়ারের জানাজা সম্পন্ন
শিক্ষা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

নিহত শাহরিয়ারের জানাজা সম্পন্ন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলের তিন তলার বারান্দা থেকে পড়ে নিহত শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : চিকিৎসকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গ থেকে শাহরিয়ারের মরদেহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের প্রধান ইমাম ফাহিম মাহমুদ নিহত শাহারিয়ারের জানাজা পড়ান। এতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তারের উপস্থিতিতে জানাজা শেষে শাহরিয়ারের মরদেহ তার বড় ভাই গোলাম সাব্বির শাকিলের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : কেনা হচ্ছে ৭৮ কোটি টাকার বই

নিহতের মরদেহ দাফন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে শাহরিয়ারের গ্রামের বাড়ি দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। নিজ এলাকায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহত এমজিএম শাহরিয়ার। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রসঙ্গত, বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে শাহরিয়ার গুরুতর আহত হন । পরে শিক্ষার্থীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মানারাতের ট্রাস্টি বোর্ড পরিবর্তন কেন অবৈধ নয়

এদিকে শাহরিয়ারের মৃত্যুর সংবাদ শুনে সহপাঠীরা ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ তুলে রামেক হাসপাতালে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

রামেক হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা। আন্দোলনে শিক্ষক ছাড়াও হাজারো শিক্ষার্থী অংশ নেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা