ঢাবির সমাবর্তনের আবেদন শুরু
শিক্ষা

ঢাবির সমাবর্তনের আবেদন শুরু

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনের আবেদন শুরু হয়েছে। ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে আগামী ১৯ নভেম্বর (শনিবার) সমাবর্তন অনুষ্ঠিত হবে । এই সমাবর্তনে অংশগ্রহণের জন্য শুক্রবার (৭ অক্টোবর) থেকে আগামী ২৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে https://convocation.du.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন: পারমাণবিক ঝুঁকির মুখোমুখি বিশ্ব

শুক্রবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একইসঙ্গে এই সমাবর্তন অনুষ্ঠান অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজের জন্য ঢাকা কলেজ ক্যাম্পাস এবং ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের জন্য ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন: থাইল্যান্ডে নিহত বেড়ে ৩৮

২৬ আগস্ট ২০১৯ থেকে ১৩ অক্টোবর ২০২২ পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা ৫৩তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।

অনলাইনে ফরম পূরণ করে নির্ধারিত ফি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বিকাশ অথবা সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে (ব্যাংকিং সময়ের মধ্যে) জমা দিতে হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন করে সমাবর্তনের নিবন্ধন ও সনদ উত্তোলনের আবেদন ফরম আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট হল অফিসে ও অধিভুক্ত সরকারি সাত কলেজের গ্র্যাজুয়েটদের স্ব-স্ব কলেজে জমা দিতে হবে।

আরও পড়ুন: আবারও বাড়ল মুরগির দাম

'পিএইচডি, ডিবিএ, এমফিল ডিগ্রিধারীরা ফি জমা দেওয়ার রসিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগে এবং কলেজ/ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটরা ফি জমা দেওয়ার রসিদ/পে-স্লিপের আবেদনকারীর অংশসহ সনদ উত্তোলনের আবেদন ফরমটি আগামী ৩০ অক্টোবর বিকেল ৪টার মধ্যে স্ব-স্ব কলেজ/ইনস্টিটিউটে জমা দিতে হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা