শিক্ষা

বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি গঠন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পরিবেশ বিজ্ঞান ক্লাব (ইএসসি) এর ২য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরার ব্যবস্থা করতে হবে

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী পার্থ প্রতীম ব্রহ্ম (সেশন ২০১৭-১৮) কে সভাপতি এবং একই ব্যাচের মোঃ সফিকুল আহসান ইমন (সেশন ২০১৭-১৮) কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয় ৷

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপদেষ্টামন্ডলীর সম্মতিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

ইএসসি ক্লাবের ২য় কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, "সহ-সভাপতি এইচ. এম. রায়হানুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক সুদর্শন সার্নাল; সাংগঠনিক সম্পাদক এম. আমানউল্লাহ্ ও অচিন্ত্য বিশ্বাস; অর্থ সম্পাদক সানজিদা ইসলাম; দপ্তর সম্পাদক অরুন রায়; সহকারী দপ্তর সম্পাদক রিফাত ইসলাম; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল মাহমুদ মুরাদ ও মাহাদি হাসান গালিব; জনসংযোগ বিষয়ক সম্পাদক বিদিশা ইসলাম ও রনি ইসলাম; গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ও আকিক তানজিল জিহান; ডিজাইন ও সম্পাদনা বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক ও মোস্তাফিজুর রহমান মিম; শিক্ষা তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন কায়জার ও অনন্যা ধর; নির্বাহী সদস্য সামিউন নাহার সন্ধি, কাজী আশিকুর রহমান, সাইম রাইয়ান সিফাত, নাঈমুল হাসান নাঈম, সাইফুল ইসলাম আদিল ও তাহসিন আহমেদ সৌমিক।

সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সভাপতি মোঃ রাজিব হোসেন৷ এছাড়াও উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন মোঃ মুহাইমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক; সামসুননাহার পপি, সহকারী অধ্যাপক; ড. মোঃ রাশেদুজ্জামান, সহকারী অধ্যাপক; ফেরদৌসী সুলতানা, সহকারী অধ্যাপক; জাকিয়া সুলতানা, সহকারী অধ্যাপক; শারমিন আক্তার, সহকারী অধ্যাপক।

কমিটি গঠন এবং এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনের নবনির্বাচিত সভাপতি পার্থ প্রতীম ব্রহ্ম বলেন, “প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। প্রত্যেককে সচেতন করে নতুনভাবে আমাদের প্রকৃতি নিয়ে চিন্তা করানো এবং দূষণমুক্ত ধরিত্রী গড়ে তোলাই হবে আমাদের মূল উদ্দেশ্য।”

এ ব্যাপারে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আহসান ইমন বলেন, “শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করে দূষণ মুক্ত পরিবেশ গড়তে আরো আগ্রহী করে তোলার উদ্দ্যেশ্যে এ ক্লাবের যাত্রা শুরু৷ আমরা চেস্টা করবো শিক্ষার্থীদের এব্যাপারে সচেতন করে সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার সহযোগী হতে৷”

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিষয়ক বাস্তব ধারণা প্রদান এবং সকল শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন করে দূষণ মুক্ত পরিবেশ গড়তে আরো আগ্রহী করে তোলার উদ্দ্যেশ্য নিয়ে ২০২২ সালের ১৫ই মার্চ বশেমুরবিপ্রবির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের সকল শিক্ষকদের অনুপ্রেরণা এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের চেষ্টার ফলস্বরুপ ‘পরিবেশ বিজ্ঞান ক্লাব, বশেমুরবিপ্রবি’ তার পদচারনা শুরু করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা