রাবিতে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান
শিক্ষা

রাবিতে ভোক্তা অধিকারের অভিযান

খোরশেদ আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় : ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

আরও পড়ুন : ভারতের বড় বিনিয়োগের আহ্বান

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্পাসের 'টুকিটাকি চত্বরে' রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরের তিনটি খাবারের দোকান ও দুইটি স্টেশনারী দোকানে অভিযান চালানো হয়। টুকিটাকি চত্ত্বরের মনিরের খাবারের দোকানকে তিন হাজার, বাবু ও সুমনের দোকানকে দুই হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দোকানগুলোতে পঁচা পেয়াজ ও আলু পাওয়া গেছে।

অপরদিকে 'টুকিটাকি স্ন্যাকস ও স্টেশনারী' তে মেয়াদউত্তীর্ণ চকলেট পাওয়ায় দোকানের মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা ও মেয়াদউত্তীর্ণ কিটকাট ও বিদেশী পণ্যের মূল্য তালিকা এবং আমদানিকারকের নাম না থাকায় 'ফয়জুল এন্ড সন্স' দোকানের মালিক ফয়জুল ইসলামকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

এবিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি খাবার হোটেল ও ২ টি স্টেশনারীতে অভিযান চালাই।

এসময় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ২০০৯ সালের আইন অনুযায়ী ৩৭ ও ৫১ ধারায় ৫ টি প্রতিষ্ঠানের মালিককে ৩২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এসব দোকানী মালিক ও সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরণজিত মহালদার বলেন, 'আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যসম্মত খাবার পায়। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতের জন্যে এর আগেও ২০১৮ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালানো হয়েছিল।

এবিষয়ে ভোক্তা অধিদফতরকে অভিযান চালানোর জন্য আমরা অবহিত করি। তারাও এ ব্যাপারে ইতিবাচক ছিলেন। অবশেষে আজকে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা