প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী
শিক্ষা

প্রক্সি দিতে এসে আটক ঢাবি শিক্ষার্থী

সান নিউজ ডেস্ক : চলছে গুচ্ছের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে।সেই পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন আবির নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

আরও পড়ুন: সরকার পতনের ষড়যন্ত্র করছে বিএনপি

শনিবার (১৩ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরীক্ষা শেষে সন্দেহজনকভাবে ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।

খোঁজ নিয়ে জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগের থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। সেজান মাহফুজের পিতা ও মাতার নাম যথাক্রমে মাহফুজা বেগম ও আব্দুল বারী। তিনি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন।

প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে পুলিশে সপোর্দ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: সালমান রুশদির পাশে থাকার ঘোষণা

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ডের সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থীকে আমরা পুলিশের কাছে সোপার্দ করেছি। পুলিশ সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুরো সিন্ডিকেটের তথ্য আমাদের সামনে তুলে আনবে। ভবিষ্যতে যেন এমন কাজ করতে না পারে তার ব্যবস্থা করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা