ইসলামী বিশ্ববিদ্যালয়
শিক্ষা

ইবিতে চার শিক্ষক নিয়োগ

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুইটি বিভাগে চারজন শিক্ষক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। একইসাথে ১০ জন ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম সিন্ডিকেট সভায় তাদের এ নিয়োগ দেয়া হয়৷ এছাড়াও সভায় একাধিক শিক্ষকের পদন্নোতি করা হয় ৷ পাশাপাশি কর্মকর্তাদের ১টি ও শিক্ষকদের ৫টি দাবি মঞ্জুর করে সিন্ডিকেট৷ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: গরিব মানুষের জন্য সরকার কাজ করছে

তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে দুইজন সহকারী অধ্যাপক ও একজন প্রভাষক এবং ফোকলোর স্টাডিজ বিভাগে একজন প্রভাষক নিয়োগ পেয়েছেন। পরিসংখ্যান বিভাগে তিন পদে মোট ২৭ জন এবং ফোকলোর স্টাডিজ বিভাগে এক পদের বিপরীতে মোট ৮ জন প্রার্থী সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন। গত ৬ আগস্ট পরিসংখ্যান এবং ৭ আগস্ট ফোকলোর স্টাডিজ বিভাগের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

পরে সিন্ডিকেটে দুই বিভাগে মোট ৪ জন শিক্ষককে চূড়ান্ত নিয়োগ দেয়া হয়। এতে পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে সুমন বিশ্বাস ও আওয়াল ইসলাম খান নিয়োগ পান। তারা দুজনই ওই বিভাগের সাবেক শিক্ষার্থী। এদিকে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থী সিলভীয়া খানম। এছাড়া ফোকলোর স্টাডিজ বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন ড. মো. এরশাদুল হক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

একইসাথে সিন্ডিকেটে নতুন ১০ জন ড্রাউভার নিয়োগ দেওয়া হয়েছে। এতে সহকারী থেকে ড্রাইভার পদে পদোন্নতি প্রাপ্তরা হলেন উমর ফারুক, লাল্টু হোসেন, মনোয়ার হোসেন, রাকিবুর রহমাব রানা ও গোলাম নবী। এছাড়া নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, শেখ ওসমান গনী, মাহফুজুর রহমান, শাহিনুজ্জামান, আব্দুস সালাম রনি ও মোস্তাফিজুর রহমান মুক্তা।

এদিকে পিএইচডি ইনক্রিমেন্টসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৫ দফা দাবি মেনে নিয়েছেন কর্তৃপক্ষ।
দাবিসমূহ উল্লেখযোগ্য: পিএইচডিধারী শিক্ষকদের তিনটি ইনক্রিমেন্ট যুক্ত, মাসিক টিএনটি (২৮০০৳) ও ইন্টারনেট (১৫০০৳) ভাতা চালু, মাদ্রাসা লোন ৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশকরণ, আর্ণ লিভ (অর্জিত ছুটি) বছরে ২৪ দিন থেকে ৩৩ দিন এবং প্রভিডেন্ট ফান্ড লোন শোধে ৪৮ কিস্তি থেকে ৫০ কিস্তিতে করা হয়েছে।

এছাড়াও সভায় কর্মকর্তাদের সহকারী রেজিস্ট্রার পদে ৩৫ হাজার ৫০০ ও উপ-রেজিস্ট্রার বা সমমান পদে ৫০ হাজার টাকা প্রারম্ভিক বেতন স্কেলের অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। তবে শর্তস্বাপেক্ষে দেওয়া হয়েছে এ অনুমোদন। ইউজিসির অডিটে বিষয়টি নিয়ে আপত্তি করাকে শর্ত করা হয়। এছাড়া তাদের চাকরির বয়স ৬২ করার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি দুটি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন কর্মকর্তারা ৷

আরও পড়ুন: আম পা‌ঠালো পা‌কিস্তান

এদিকে সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্টার এইচ এম আলী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় সিন্ডিকেট সদস্য অধ্যাক্ষ শাহজাহান আলম সাজু, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, সহকারী অধ্যাপক মিথিলা তানজীলসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা