শিক্ষা

রাবি শিক্ষার্থী বহিষ্কার

সান নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষিকাকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আশিক উল্লাহ নামের মাস্টার্সের এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: অধ্যক্ষকে অপমানের ঘটনা খতিয়ে দেখছি

বুধবার (২৯ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটের প্রতিবেদন সাপেক্ষে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত আশিক উল্লাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেট প্রতিবেদনে বলা হয়ে, আশিক দীর্ঘদিন যাবত একাধিকবার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছেন। বিভিন্ন সময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের ৫ কোম্পানি

বুধবার আইন বিভাগের ক্লাসরুমে শিক্ষিকা ড. বেগম আসমা সিদ্দীকাকে লাঞ্ছনার পরিপ্রেক্ষিতে এবং ছাত্র-ছাত্রীদের আন্দোলন ও দাবির মুখে তাকে সাময়িক বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, এর আগেও আশিক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মানহানিকর বক্তব্য দিয়ে বিভাগের ইমেজ নষ্ট করেছে। সে দীর্ঘদিন যাবত নানা বিশৃঙ্খলা করে আসছে।

তিনি আরও বলেন, এসব কারণে বিভাগের একাডেমিক কমিটির মাধ্যমে তার অপকর্মের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি করে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুপারিশ পাঠিয়েছিলাম। এর আগের তদন্তের রিপোর্ট এবং আজকের বিষয়টি আমলে নিয়ে তাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: সিলেটে ফের বন্যার শঙ্কা!

আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে যখন বিভাগটির ৪র্থ বর্ষের ক্লাস চলছিল, তখন অভিযুক্ত আশিক উল্লাহ বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকার সঙ্গে ঝামেলা শুরু করেন।

তাকে চেয়ারম্যানের কাছে যাওয়ার কথা বলে ক্লাস থেকে চলে যাচ্ছিলেন শিক্ষিকা। এ সময় শিক্ষিকাসহ ক্লাসের দরজা বন্ধ করে দেন আশিক। ক্লাসে থাকা শিক্ষার্থীরা ক্ষেপে যান এবং শিক্ষককে বের করে বিভাগের চেয়ারম্যানের রুমে পৌঁছে দিতে গেলে শিক্ষার্থীদেরকেও হুমকি দেন আশিক।

এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে আশিককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে বিভাগের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন: স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা

পরে দুপুরে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেট রিপোর্ট সাপেক্ষে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা