সম্পূর্ণ কোরআন হাতে লিখলেন ঢাবি শিক্ষার্থী
শিক্ষা

সম্পূর্ণ কোরআন হাতে লিখলেন ঢাবি শিক্ষার্থী

সান নিউজ ডেস্ক : বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:)’র উপর নাজিলকৃত পবিত্র মহাগ্রন্থের প্রতি গভীর ভালবাসা এবং মহান স্রষ্টা আল্লাহর প্রেমের আশিক হয়ে সম্পূর্ণ কোরআন শরীফ হাতে লিখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জারিন তাসনিম দিয়া।

আরও পড়ুন : বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

করোনাকালীন লকডাউনে ঘরে বসে নিজের অবসর সময় পার করতে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন হাতে লিখতে শুরু করেন। অবশেষে দেড় বছরে সম্পূর্ণ ৩০ পারার ১১৪টি সুরাই লিখে শেষ করেছেন।

ঢাবির ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী দিয়া দেশের ৫০০ মসজিদে তার হস্তলিখিত কোরআন উপহার দিতে চান।

জারিন তাসনিম জানান, এই কাজে তাকে সব থেকে বেশি উৎসাহ দিয়েছেন তার মা-বাবা। ঘরে টানিয়ে রাখার জন্য আয়াতুল কুরসি লিখার পর তিনি এই পবিত্র কাজের অনুপ্রেরণা পান।

আরও পড়ুন : শিখ মন্দিরে বোমা হামলা

তিনি আরও বলেন, আমি এই দেড় বছর সবসময় আমার লেখার সরঞ্জাম কাছে রেখেছি। যখন গ্রামের বাড়ি গেছি তখনও সব সঙ্গে নিয়ে গেছি যাতে লেখা বন্ধ না থাকে। আমার লেখা কোরআনটি কিন্তু এখন পর্যন্ত ৩০ বার খতম হয়েছে।

কারণ, লেখা শেষে এটি ৩০ জন হাফেজকে দিয়ে সম্পাদনার কাজ করা হয়। তারা আমাকে যে ভুলগুলো দেখিয়ে দিয়েছেন সেগুলো আমি আবার ফ্লুইড দিয়ে ঠিক করেছি।

আরও পড়ুন : সিলেট রেলস্টেশন বন্ধ

৩০ জন হাফেজের সম্পাদনা শেষে পবিত্রগ্রন্থটি বাঁধাই করে রুপ দেওয়া হয় পূর্ণাঙ্গ কোরআন শরিফে। প্রায় সাড়ে ১৪শ’ বছর আগে হজরত মোহাম্মদ (সা.)-এর ওপর কোরআন নাজিল হওয়ার পর এভাবেই হাতে লিখে পবিত্র বাণী সংরক্ষণ করা হতো।

আরও পড়ুন : মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা

ঢাবির এই শিক্ষার্থী বলেন, তার ইচ্ছা ৫০০ মসজিদে আমার হাতে লেখা কোরআন শরীফ বিনামূল্যে বিতরণ করব। আমি চাই আমার হাতে লেখা কোরআনটি সবাই পড়ুক।

দিয়ার শিক্ষাজীবনে মাদ্রাসা পড়ার সুযোগ হয়নি। শুধুমাত্র আল্লাহপাকের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা