শিক্ষা

পহেলা বৈশাখে ইবিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আদিল সরকার, ইসলামী বিশ্ববিদ্যালয়: পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় প্রশাসন ভবনের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন: ২৩ লাখ মানুষ পাবে ডায়রিয়ার টিকা

এসময় সকলের গায়ে শোভা পেয়েছে নানান বর্ণের পাঞ্জাবি কিংবা শাড়ি৷ আর হাতে হাতে বাঙ্গালীর ঐতিহ্যধারণকারী নানান জিনিসপত্র।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালামের নেতৃত্বে শোভাযাত্রায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বটতলায় এক আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন উপাচার্য। সভায় সভাপতিত্ব করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম বলেন, এই নববর্ষের সাথে মিশে আছে বাঙালীর সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাস। অনেকেই বাঙালীর সাংস্কৃতিক ঐতিহ্যকে মুছে ফেলতে চেষ্টা করেছিলো কিন্তু তারা তা পারেনি। বাঙ্গালী তার সংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে আজকে সারা দেশে এই নববর্ষ পালন করছে। আজকের এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা সকল বিভেদ ভুলে ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় গ্রহণ করছি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা