সিট খালি হলে টাকা দেখে রাবি ছাত্রলীগ নেতা অপু
শিক্ষা

সিট খালি হলে টাকা দেখে রাবি ছাত্রলীগ নেতা অপু

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলে এক শিক্ষার্থীকে সিট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

আরও পড়ুন : ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করার নির্দেশ

বুধবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে হলের ৩৩৩ নাম্বার কক্ষে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী এখলাস উদ্দিন ইসলামিক স্টাডিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্তরা হচ্ছেন মাদার বখশ হল ছাত্রলীগের সভাপতি প্রিন্স হামিম রেজা শাফাতের অনুসারি।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি সপ্তাহ খানেক পূর্বে মাদার বখশ্ হলের ৩৩৩ নম্বর কক্ষে উঠেন । এরপর গত ৪ এপ্রিল বিকেলে ২০৮ নাম্বার কক্ষে তাকে ডেকে নেন হবিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপু। পরবর্তীতে তার কাছে টাকা দাবি করেন এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।

পরবর্তীতে গত বুধবার রাতে হল ছাত্রলীগের সভাপতি প্রিন্সের অনুসারি সোহেল রানাসহ ছাত্রলীগের ১৫জন নেতাকর্মী রুমে এসে তাকে সিট থেকে নামিয়ে দেয়। অন্য একটি ছেলেকে বেডে তুলে দেন।

আরও পড়ুন : বাজেট পেশে প্রস্তুতি নিতে সংসদকে চিঠি

এখলাস উদ্দীন বলেন, অপু ভাই আমাকে বিভিন্ন রুমের (ডাবল, ফোর এবং সিঙ্গেল) সিটের মূল্য জানান। সিট খালি হলে টাকা দেখ উল্লেখ করে তিনি দ্রুত টাকা দাবি করেন। এমনকি বিষয়টি সাংবাদিকদের জানাতে বারণ করেন। জানালে ঝামেলা হবে বলেও হুমকি দেন তিনি।

তিনি আরও বলেন, আজ (বুধবার) রাতে ছাত্রলীগের কয়েকজন এসে আমাকে নামিয়ে দিয়েছে। আমার বেড সরিয়ে অন্য একটি ছেলেকে তুলে দিয়েছেন।

প্রসঙ্গত, আশিকুর রহমান অপু দীর্ঘদিন মাদার বখ্শ হলে থাকতেন। ওই সময়ও তার বিরুদ্ধে সিট বানিজ্যের অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন : শ্রীলংকা ছাড়লেন নিরুপমা রাজাপাকসে

এছাড়া তিনি মাদার বখ্শ হলের সভাপতি প্রিন্স হামিম রেজা শারাফাতের বেশ ঘনিষ্ঠ বলে ক্যাম্পাসে প্রচার আছে। সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের হল কমিটিতে তিনি শহীদ হবিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হয়েছেন। বর্তমানে তিনি হবিবুর রহমান হলে থাকেন।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি ওই হলে থাকি না ১৫ দিন হল। এ ধরনের অভিযোগ বানোয়াট, মিথ্যা। একটি চক্র আমাকে জড়িয়ে এ ধরনের নিউজ করাচ্ছেন।

আরও পড়ুন : ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করার নির্দেশ

মাদার বখ্শ হলের সভাপতি প্রিন্স হামিম রেজা শারাফাত বলেন, বিষয়টি নিয়ে আমরা হল প্রাধ্যক্ষসহ ওই শিক্ষার্থী সঙ্গে বসে ছিলাম। পরে সমাধান করা হয়েছে।

সার্বিক বিষয়ে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ শামীম হোসাইনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায় নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা