জাককানইবি শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম
শিক্ষা
গিনেস বুকে জাককানইবি শিক্ষার্থী

এক হাতের পিঠে সর্বোচ্চ ১৩ টেনিস বল

নিজস্ব প্রতিনিধি, জাককানইবি: এক হাতের পিঠে সর্বোচ্চ ১৩টি টেনিস বল ব্যালেন্স করে ২য় বারের মতো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী মোঃ মনিরুল ইসলাম।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের পক্ষ থেকে স্বীকৃতির বিষয়টি গণমাধ্যমকে জানান তিনি। এর আগে গত সেপ্টেম্বর মাসে ৩০ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ ৫০টি পেন্সিল এক হাতের উপরে রেখে প্রথমবার রেকর্ড করেছিলেন তিনি।

মনিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগে পড়াশোনা করছেন। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা তিনি। বাবা জহিরুল ইসলাম এবং মাতা খায়রুন নাহার। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়।

অংশগ্রহণের বিষয়ে মনিরুল জানান, প্রথমবার গিনেস রেকর্ড অর্জন করার পর পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। সেই অনুপ্রেরণা থেকেই আগ্রহ জাগে নতুন কোনো রেকর্ড করার। এরপর গত সেপ্টেম্বর মাস থেকেই অনুশীলন শুরু করি এবং নিয়মকানুন মেনে ভিডিও পাঠাই।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই সার্টিফিকেট এর জন্য আবেদন করবো। সামনে আরও কয়েকটি ইভেন্টের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আশা করি দেশের জন্য আবারো সুনাম বয়ে আনতে পারবো।

এর আগে ২০১৯ সালের ৪ জানুয়ারি সিলভিও সাববা ও ২৪শে জানুয়ারি রোকো এক হাতের পিঠে সর্বোচ্চ ১২টি টেনিস বল ব্যালেন্স করে রেকর্ড করেন। তারা দুজনই ইতালিয়ান নাগরিক।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা