শিক্ষা

রাবি শিক্ষক সমিতির সভাপতি দুলাল, সম্পাদক জাহান

নিজস্ব প্রতিনিধি (রাবি): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের হলুদ প্যানেল সভাপতিসহ ১৪টি পদে জয়লাভ করেছে।

অপরদিকে বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সাদা প্যানেল শুধু সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জুবেরি ভবনের পশ্চিম লাউঞ্জে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. রেজিনা লাজ।

ঘোষিত ফলাফল অনুযায়ী ৫০০ ভোট পেয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস সভাপতি ও ৫০৯ ভোট পেয়ে রসায়ন বিভাগের অধ্যাপক কুদরত-ই-জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের ড. ছায়েদুর রহমান (পান্নু) ৪৮৭ ভোট ও সাধারণ সম্পাদক পদে হলুদ প্যানেলের ড. মো. জাফর সাদিক ৪৭৪ ভোট পেয়েছেন।

হলুদ প্যানেলের অন্যান্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মাইনুল হক, কোষাধ্যক্ষ পদে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম কামরুল আহসান।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আশরাফুজ্জামান, চিত্রকলা-প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ড. বনি আদম, নৃবিজ্ঞান বিভাগের ড. আলতাফ হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. মতিকুল ইসলাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অমিত কুমার দত্ত, ফার্মেসি বিভাগের ড. রনক জাহান, হিসাব বিজ্ঞান বিভাগের কামরুল হাসান শোভন, রসায়ন বিভাগের ড. রেজাউল হক আনসারী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা