ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষা

ঢাবি ক ইউনিটে প্রায় ৯০ ভাগই ফেল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এ ইউনিটে ৯৪ হাজার ৫০৯ জনের মধ্যে পাস করেছে ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ১০ শতাংশ (১০.৭৬)। আবেদন করেছিলেন ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

বুধবার (৩ নভেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।

এবারই প্রথমবারের মতো ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন বগুড়া আজিজুল হক কলেজের মেফতাহুল আলম সিয়াম তার স্কোর-১১৭.৭৫। দ্বিতীয় স্থান চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আসিফ করিম, তার স্কোর- ১১২.৭৫। তৃতীয় খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী নিত্য আনন্দ বিশ্বাস। তার স্কোর- ১১১.৯৫১।

ফলাফল জানার প্রক্রিয়া:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

পছন্দক্রম ফরম পূরণ:

১. পাশকৃত সকল ছাত্র/ছাত্রীদের আগামী ৯ নভেম্বর বিকাল ৩টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ঢুকে ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।

২. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৪ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাসমভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

৩. ফলাফল নিরীক্ষণের জন্য এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা