শিক্ষা

৪১ লাখ শিক্ষার্থীর মধ্যে টিকার নিবন্ধনে ১৮ লাখ

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১৮ মাস যাবত বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। সরকারি ৫১টি ও ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ^বিদ্যালয় অধিভুক্ত ২২৫৮টি কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষায় ৪১ লাখ শিক্ষার্থী থাকলেও টিকার জন্য নিবন্ধন করেছেন মাত্র ১৮ লাখ।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে নানা তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। আবাসিক হলগুলো ধুয়ে-মুছে সাফ করা হচ্ছে। শিক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে তাদের বিভাগ ও আবাসিক হলগুলো। বিভিন্ন সেমিস্টার ও চূড়ান্ত পর্বের পরীক্ষাগুলোর রুটিন নির্ধারণের কাজ করছেন সংশ্নিষ্ট ডিন ও বিভাগীয় প্রধানরা। স্বাস্থ্যবিধি বজায় রাখতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। তবে করোনাভাইরাসের টিকার নিবন্ধন শেষে বিশ্ববিদ্যালয় খোলার কথা বলা হলেও সে কাজে এখনও রয়ে গেছে বড় ধরনের ঘাটতি। এখন পর্যন্ত অর্ধেক সংখ্যক শিক্ষার্থীরই নিবন্ধন সম্পন্ন হয়নি। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিতে পেরেছে মাত্র সাড়ে ১২ শতাংশ। দুই ডোজ সম্পন্ন হয়েছে আরও কম শিক্ষার্থীর।

কর্তৃপক্ষ বলছে, যারা টিকা পাননি, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রগুলোতেই তাদের টিকাদানের ব্যবস্থা করা হচ্ছে। এর আগে উপাচার্যদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, টিকাদান নিবন্ধনের কাজ শেষ করে ২৭ অক্টোবরের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে তাদের প্রতিষ্ঠান খুলে দিতে পারবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে জানা গেছে, উচ্চশিক্ষার জন্য অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪১ লাখ। এর মধ্যে ৫১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন লাখ। আর ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রায় চার লাখ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ২৫৮টি কলেজে শিক্ষার্থী প্রায় ২৮ লাখ; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ লাখ। আর আরবি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন আরও প্রায় এক লাখ শিক্ষার্থী।

ইউজিসির তথ্যমতে, গত সপ্তাহ পর্যন্ত এসব শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৮ লাখ করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন প্রায় পাঁচ লাখ বা সাড়ে ১২ শতাংশ। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখের মতো শিক্ষার্থী, যার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থী প্রায় ৮০ হাজার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা