শিক্ষা

বাকৃবির হল খুলছে ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক চতুর্থ বর্ষের ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেয়া হবে আগামীকাল (২৪ সেপ্টেম্বর)। বুধবার (২২ সেপ্টেম্বর) সিন্ডিকেড সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, করোনাভাইরাসের টিকা দেয়া সাপেক্ষে পর্যায়ক্রমে সব শিক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হবে।

এর আগে ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সব উপাচার্যকে নিয়ে বৈঠক করে। সেখানে শিক্ষামন্ত্রী জানান ২৭ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীদের টিকা দিয়ে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়ে ১৮ মার্চ প্রথম মৃত্যু হয়। এতে করে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন সরকার। তারপর দীর্ঘ ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেয় সরকার। বর্তমানে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়গুলো খুলছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা