প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। ফাইল ফটো
শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

প্রাথমিক বিদ্যালয় খোলার পর মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রংপুর জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী সভায় করোনা পরবর্তী শিক্ষক, শিক্ষার্থীম কর্মকর্তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকলেই সচেতন হবে এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ সুরক্ষায় রাখতে হবে। এই বিষয়ের ক্ষেত্রে কোন ধরনের শৈথিল্য প্রদর্শন না করার আহবান জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, আমাদের দেশের করোনা সংক্রমণের হার নিম্মগামী, যা ৫ শতাংশের নিচে নেমে এসেছে। কিছু দিনের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা