শিক্ষা

চবি-সাত কলেজে পরীক্ষা একই দিনে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, আগামী ৩০ অক্টোবর ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। আবার ৩০ ও ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা অনেকেই এই দুই ইউনিটেই আবেদন করেছেন। কিন্তু একই দিনে দুই পরীক্ষার তারিখ হওয়ায় তাদের অংশ নিতে হবে যেকোনো একটিতে। এতে করে ভর্তিচ্ছুরা পড়েছেন দোটানায়।

শিক্ষার্থীরা বলছেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে দুই বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ করেই আবেদন ফি জমা দিয়েছেন তারা। তাই শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যেকোনো একটি পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি তাদের।

এদিকে বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) ও অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তিনি বলেন, আমি বিষয়টি দেখছি। পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে এর সমাধান করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা