শিক্ষা

চাকরিতে বয়স বৃদ্ধির দাবিতে শাহবাগে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবিতে সমাবেশের ডাক দিয়েছে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম। আগামীকাল শুক্রবার (১১ জুন) দুপুর ৩টায় শাহবাগ প্রজন্ম চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা।

করোনায় যুব সমাজের ক্ষতি বিবেচনা করে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ও মুজিব বর্ষের উপহার হিসেবে তারা এ দাবি করেছে। স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভিন্ন স্থান থেকে চাকরিপ্রত্যাশীরা সমাবেশে যোগ দেবে বলে জানা গেছে। একই সঙ্গে দেশের প্রত্যেকটি গণমাধ্যমকে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে নিউজ কাভারের মানবিক অনুরোধ জনিয়েছে তারা।

এর আগে বিভিন্ন সময়ে যুব প্রজন্মের ব্যানারে চাকরিতে প্রবেশের বয়স ৩২ করার দাবিতে নানা কর্মসূচী পালন করে আসছে চাকরিত্যাশীরা। ইতোমধ্যে তারা একাধিকবার সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান, সাংবাদিক সম্মেলন, সংসদ ভবন এলাকায় মৌন সমাবেশ করেছে। এবার সমাবেশের ডাক দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। বিজ্ঞপ্তিতে তারা বয়স ৩২ করার পক্ষে নানা যুক্তি তুলে ধরে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা