শিক্ষা

এমপিও পেতে শিক্ষাপ্রতিষ্ঠানে কঠিন শর্ত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন অর্থ বছরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠানকে কঠিন শর্ত পূরণ করে এমপিও পেতে হবে। এজন্য বাজেটে ২৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। নতুন শর্তের ফলে অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে পারবে না বলে জানা গেছে।

সূত্র জানায়, ২০২১ সালে নতুম এমপিও পেতে নিম্নমাধ্যকি পর্যায়ে শহরে ১২০ মফস্বলে ৯০, মাধ্যমিকে শহরে ২০০ মফস্বলে ১৫০, উচ্চমাধ্যমিকে শহরে ৪২০ মফস্বলে ৩২০, উচ্চমাধ্যমিক কলেজে শহরে ২৫০ মফস্বলে ২২০ ও ডিগ্রি কলেজে স্নাতকে শহরে ৪৯০ মফস্বলে ৪২৫ জন শিক্ষার্থী থাকতে হবে। যদিও এর আগের এমপিও নীতিমালায় শিক্ষার্থীর সংখ্যা কম রাখা হয়েছিল।

নীতিমালার শর্ত অনুযায়ী এমপিও পেতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাশের হার ৪৫ থেকে ৭০ শতাংশ হতে হবে। এছাড়া মোট ১০০ নম্বরের মানদণ্ডে শিক্ষার্থীর সংখ্যায় ৩০, পাশের হারে ৪০ এবং পরীক্ষার্থীর সংখ্যার উপর ৩০ নম্বর রাখা হয়েছে। এর ফলে অনেক প্রতিষ্ঠান এমপিও পাবে না বলে জানা গেছে।

এ প্রসঙ্গে নীতিমালা সংশোধনী কমিটির সদস্য ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবি ডলার সাংবাদিকদের বলেন, এমপিও পেতে যে নীতিমালা করা হয়েছে সেটির সাথে আমরা একমত নই। কেননা এই নীতিমালায় কোনো কলেজই এমপিও পাবে না। অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও দুর্গতি অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, নীতিমালার শর্তে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানো হয়েছে। এতে এমপিও পাওয়ার পথ রুদ্ধ করা হয়েছে। নতুন নীতিমালা মফস্বলের তো দূরের কথা শহরের অনেক প্রতিষ্ঠানও এমপিও পাবে না। এই নীতিমালা এখন যে প্রতিষ্ঠানগুলো এমপিও পাচ্ছে সেখানে প্রয়োগ করা হলে অনেক প্রতিষ্ঠানের এমপিও বাতিল হয়ে যাবে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা