শিক্ষা

ফের নীলক্ষেত মোড়ে সাত কলেজ শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : অবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও হল খোলার রোডম্যাপ ঘোষণার দাবিতে আবারও নীলক্ষেতে মোড়ে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (৬ জুন) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩ দফা দাবিতে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, গত বৃহস্পতিবার নীলক্ষেতের অবস্থান কর্মসূচি থেকে আমাদের যে ৩ দফা দাবি জানিয়েছিলাম সেগুলো প্রশাসন মেনে নেয়নি। তাই আজকে আমরা এখানে আবারও জড়ো হয়েছি, প্রতিবাদ সমাবেশ করার জন্য।

আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থী ইসমাইল হোসেন সম্রাট বলেন, দীর্ঘদিন ধরেই আমাদের দাবি ছিল সব বর্ষের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ অবধি একাডেমিক ক্যালেন্ডার দিতে পারেনি। আমরা দাবি জানাই দ্রুততম সময়ের মধ্যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হোক ও অন্যান্য দাবি মেনে নেওয়া হোক।

আমাদের তিনদফা দাবিগুলো হলো-
১. স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও রোডম্যাপ ঘোষণা করতে হবে।
২. সব বর্ষের শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম (ক্লাস, পরীক্ষা, ফলাফল প্রকাশ) এর পরিকল্পনা নিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
৩. প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে সব পরীক্ষা নিতে হবে।

অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান ইডেন কলেজের শিক্ষার্থী শাহিনুর সুমি। তিনি বলেন, হুট করে পরীক্ষা নিলে ফলাফল বিপর্যয়ের শঙ্কা রয়েছে। হল ক্যাম্পাস না খুলে প্রশাসনের এমন হঠকারী সিদ্ধান্তের ফলে দরিদ্র এবং মধ্যবিত্ত শিক্ষার্থীরা বিপাকে পড়বে। আমরা চাই পরীক্ষা নেওয়ার আগে হল-ক্যাম্পাস খুলে স্বাভাবিক অবস্থা আনা হোক এবং শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দিয়ে তারপর পরীক্ষা নেওয়া হোক। এসব দাবির স্মারকলিপি আজ ভিসি স্যারের কাছে আমরা জমা দেবো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা