শিক্ষা

ঢাবি শিক্ষকদের ২ দিনের বেতন প্রধানমন্ত্রীর তহবিলে দেয়ার ঘোষণা

ঢাবি প্রতিনিধি:

করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দু’দিনের বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এজন্য ১ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতামতের জন্য শিক্ষক সমিতির পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে। ইতিমধ্যে ২০০ টি দেশের জনগণ এই ভাইরাসে আক্রান্ত।

বাংলাদেশ এর বাইরে নেই। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতার অংশ হিসেবে সকল ধরনের জনসমাগম, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে বর্তমানে দৈনিক খেটে খাওয়া হতদরিদ্র শ্রেণি-পেশার মানুষের ওপর এর প্রভাব পড়তে আরম্ভ করেছে।

এতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে মানবিকতার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঢাবি শিক্ষকদের দুদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

এই সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শিক্ষক সমিতির কার্যকর পরিষদের সদস্য ছাড়াও প্রায় ১০০ জন শিক্ষকের সঙ্গে আমরা ফোনে কথা বলেছি ও তাদের মতামত গ্রহণ করেছি।

চারদিকে যখন আমরা সবাই গৃহান্তরে সময় কাটাচ্ছি, এসময় এই মানবিক সহায়তার সঠিক প্রয়োগ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে তা প্রদান করা যুক্তিযুক্ত হবে বলে আমরা মনে করি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বৈশ্বিক বিপর্যয়কালে এই মানবিক সহযোগিতা প্রদানের মাধ্যমে আমরা সংবেদনশীলতার সঙ্গে এক কথাই প্রকাশ করতে চাই- বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা