শিক্ষা

কেশবপুরে শিক্ষার্থীদের উন্মুক্ত ভর্তি লটারি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর: যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে উন্মুক্ত ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম,এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উন্মুক্ত ভর্তি লটারী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. আলমগীর, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদসহ সাংবাদিকবৃন্দ ও কেশবপুর পাইলট স্কুলের কলেজ শাখার প্রভাষক, মাধ্যমিক শাখার শিক্ষক কর্মচারী এবং উপস্থিত অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা।

২০২১ সালের শিক্ষা বর্ষে ভর্তির জন্য আবেদন করে ৬ষ্ঠ শ্রেণীতে ৩৮৪ জন, ৭ম শ্রেণীতে ৩২ জন, ৮ম শ্রেণীতে ৩৪ জন। এর মধ্যে আবেদন পত্র বৈধ বিবেচিত হয় ৬ষ্ঠ শ্রেণীতে ৩৮৪ জনের মধ্যে ৩৫৭ জন, ৭ম শ্রেণীতে ৩২ জন ও ৮ম শ্রেণীতে ৩৪ জন।

ভর্তির লটারির ফলাফলে ৬ষ্ঠ শ্রেণীতে ১২০ জনের মধ্যে ৫ জন মুক্তিযোদ্ধা কোটা, ২ জন পোষ্য কোটা, ১১৩ জন সাধারন কোটা এবং ২০ জন অপেক্ষামান তালিকার ফলাফল ঘোষণা হয় এবং ৭ম শ্রেণীতে ১ জন শূন্য আসনে ও ২জন অপেক্ষামান তালিকার ঘোষণা করা হয় ও ৮ম শ্রেণীতে ১জন মুক্তিযোদ্ধা কোটা, ১জন বিশেষ চাহিদা সম্পূর্ণ কোটা, ৩ জন সাধারণ কোটা ও ২ জন অপেক্ষামান তালিকার ফলাফল ঘোষণা করা হয়।

উন্মুক্ত ভর্তি লটারীর ফলাফল সিটে ভর্তি কমিটির চার সদস্য স্বাক্ষর করেন ১। মাধ্যমিক শিক্ষা অফিসার ২। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ৩। কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান ৪। এম এম আরাফাত হোসেন উপজেলা নির্বাহী অফিসার, কেশবপুর, যশোর।

সান নিউজ/এআরএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা