শিক্ষা

রাবি রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীর পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এ সভায় সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক আব্দুল আলীম বলেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রেজিস্ট্রার পদত্যাগ করেছেন। আজ সিন্ডিকেট সভায় সেটি গৃহীত হয়েছে।

তবে পদত্যাগের বিষয়ে জানতে অধ্যাপক এমএ বারীকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এর আগে, গত ১৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীকে অব্যাহতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত ইউজিসির তদন্ত কমিটির সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছেন অধ্যাপক এমএ বারী।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা