ছবি: সংগৃহীত
শিক্ষা

হাদির সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া-মোনাজাত

ইবি প্রতিনিধি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ওসমান হাদি ইতিহাস সচেতন ও স্পষ্টবাদী একজন মানুষ। তিনি জুলাই বিপ্লবের চেতনা ধারণকারী তরুণদের অন্যতম এবং অতীতের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল।

তিনি আরও বলেন, গণআন্দোলনের সময় রাজপথে অনেকেই ছিলেন এবং যেকোনো সময় হামলার ঝুঁকি থেকে কেউই মুক্ত নয়। তাই জুলাই বিপ্লবের অগ্রণী ভূমিকা রাখা তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে বলেন, ওসমান হাদি ন্যায় ও সত্যের পক্ষে নির্ভীক কণ্ঠ। তিনি ব্যক্তিগত কোনো স্বার্থ ছাড়াই দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, যেখানে জুলাই বিপ্লবের চেতনা প্রতিফলিত হবে।

তিনি বলেন, হাদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি নন; তিনি সবার। তার ওপর সংঘটিত হামলা আমাদের সম্মিলিত বিবেককে নাড়া দিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা