ছবি: সান নিউজ
শিক্ষা

ইবিতে স্টারলিঙ্ক ইন্টারনেট চালুর দাবি

ইবি প্রতিনিধি

অনলাইন শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, আন্তর্জাতিক জার্নাল ও রিসোর্সে দ্রুত প্রবেশাধিকার নিশ্চিত এবং বিশ্ববিদ্যালয়ের “স্মার্ট বাংলাদেশ” লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সহজ করার উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন ইবির বৈছাআর আহ্বায়ক এস এম সুইট, সদস্যসচিব ইয়াশিরুল কবির সৌরভ, মুখ্য সংগঠক গোলাম রব্বানীসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবায় দুরবস্থা, গতানুগতিক ও অনির্ভরযোগ্য নেটওয়ার্কের কারণে অনলাইন শিক্ষা, গবেষণা, প্রশাসনিক কাজ, আন্তর্জাতিক যোগাযোগ—সব ক্ষেত্রেই বিঘ্ন ঘটছে। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। বাংলাদেশেও সরকারি–বেসরকারি পর্যায়ে এ প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

স্মারকলিপি জমা দেওয়ার পর এস এম সুইট বলেন, “ঢাবি, জাবি, চবিতে ইতিমধ্যে স্টারলিঙ্কের ইন্টারনেট সেবা চালু হয়েছে। প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি থাকবে অতি দ্রুত ইবিতেও এর সেবা চালু করার জন্য।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আশ্বস্ত করে বলেন, “আমি অতি দ্রুতই আইসিটি সেলকে এটি নিয়ে কাজ করার জন্য দায়িত্ব প্রদানের চেষ্টা করব।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা