শিক্ষা

ইবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ইবি প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একযোগে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম) বিভাগ দিবসটি পালন করেছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক আনন্দঘন র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “একাউন্টিং দিবস মূলত একাউন্টিং পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উৎসাহিত করার জন্য পালিত হয়। ইউরোপ-আমেরিকার বিভিন্ন অ্যাসোসিয়েশন যেমন এসিসিএ, এআইসিপিএ প্রভৃতি সংস্থা এই দিনটিকে গুরুত্ব দিয়ে উদযাপন করে থাকে। এর উদ্দেশ্য হলো এই পেশাকে আরও মর্যাদাপূর্ণ করে তোলা এবং নতুন প্রজন্মকে এই পেশায় আগ্রহী করা।”

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও দুই শতাধিক শিক্ষার্থী।

দিনব্যাপী আয়োজনে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা, আলোচনা ও ছবি তোলার উৎসব, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করেছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা