ছবি: সান নিউজ
শিক্ষা

মেহেদী উৎসবের মধ্য দিয়ে ইবিতে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় উৎসবের প্রথম দিনের কার্যক্রম চলে। এতে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উৎসবস্থলে গিয়ে দেখা যায়, বটতলার পাশে রঙিন সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ সাজানো হয়েছে। একটিতে সংগঠন সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, বাকি বুথগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদি দেওয়ার আলাদা ব্যবস্থা রয়েছে। উৎসবস্থলে ঝুলানো এক ব্যানারে লেখা ছিল, “প্রিয় ভাইয়েরা, দয়া করে ভেতরে প্রবেশ বা উঁকি দেওয়া থেকে বিরত থাকুন।”

মেহেদী উৎসবকে কেন্দ্র করে ছাত্রী সংস্থার সদস্যরা নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। অনেকে লাইনে দাঁড়িয়ে হাতে মেহেদি নিচ্ছেন, অনেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন।

ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “ফেসবুকে পোস্ট দেখে বান্ধবীদের সঙ্গে চলে এসেছি। মেহেদি দিতে আমার খুব ভালো লাগে। এখানে এসে খুব ভালো লেগেছে, সবাই অনেক আন্তরিক।”

ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা দুই দিনব্যাপী মেহেদী উৎসব আয়োজন করেছি। এটি মূলত সুস্থ সংস্কৃতিচর্চার অংশ। ফ্যাসিস্ট সময়কালে এ ধরনের আয়োজন করা সম্ভব হয়নি, তবে এখন আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে নতুনভাবে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই, এই উৎসবের মাধ্যমে ছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা