ছবি : সংগৃহীত
শিক্ষা

শিক্ষকদের বাড়িভাতা ৫ শতাংশ বৃদ্ধি, কতটা স্বস্তি আসবে?

সান নিউজ অনলাইন 

টানা আটদিনের আন্দোলনের পর এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাতা দেওয়া হবে। তবে কোনো শিক্ষক ২ হাজার টাকার কম বাড়িভাতা পাবেন না, এটি সর্বনিম্ন নির্ধারিত হার।

সরকার জানিয়েছে, বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই বাড়িভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুযায়ী সমন্বয় করতে হবে। এছাড়া ভাতা প্রদান করতে হবে বিদ্যমান এমপিও নীতিমালা ২০১৮ ও ২০২১ অনুযায়ী। ভাতা বৃদ্ধির কারণে কেউ কোনো বকেয়া প্রাপ্য হবেন না বলেও স্পষ্ট করা হয়েছে। সব আর্থিক বিধি-বিধান অনুসরণ করে ভাতা প্রদান করতে হবে। কোনো অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয়কে জি.ও জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।

শিক্ষকদের আন্দোলনের মধ্যে এ সিদ্ধান্ত আসায় তাদের মধ্যে আংশিক স্বস্তি দেখা দিয়েছে। তবে শিক্ষক নেতারা বলছেন, ৫ শতাংশ বৃদ্ধি বাস্তব চাহিদার তুলনায় খুবই কম। তাদের দাবি, বর্তমান ভাড়ার বাজারে টিকে থাকতে কমপক্ষে ২০ শতাংশ বাড়িভাতা প্রয়োজন। বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা বলেছেন, সরকারের সিদ্ধান্ত স্বাগত, তবে এটি পর্যাপ্ত নয়। তারা আশা প্রকাশ করেছেন, পরবর্তী বাজেটে এই হার আরও বাড়ানো হবে।

সরকারের প্রজ্ঞাপনে আন্দোলন কিছুটা স্থির হলেও শিক্ষকদের দাবির সম্পূর্ণ সমাধান হয়নি। শিক্ষক সমাজ বলছে, বাড়িভাতা বাড়ানো ইতিবাচক পদক্ষেপ হলেও জীবনযাত্রার ব্যয় সামলাতে এটি যথেষ্ট নয়।

বিশেষজ্ঞরা মনে করেন, শিক্ষকদের ন্যায্য সুবিধা নিশ্চিত না হলে শিক্ষার মানেও এর প্রভাব পড়বে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা