সংগৃহীত ছবি
শিক্ষা

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছে।

আরও পড়ুন: রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রিন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে।

আরও পড়ুন: স্কুলে ভর্তিতে লটারির ফল প্রকাশ

এ ঘটনায় নিহতের বাবা মো. মাসুদ মিয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মো. মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেলযোগে রূপগঞ্জের পূর্বাচলে নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করার জন্য আসেন। খাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসেন। এরপর একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে তাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যান ও অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।

এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন ড্রাইভার মো. মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, পূর্বাচল নীলা মার্কেট-সংলগ্ন বালুর ব্রিজে আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা