সংগৃহীত
শিক্ষা

সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যার কারণে স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : বিএনপি দেশের ক্ষতি করেছে

বৃহস্পতিবার (২০ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে সিলেট বিভাগে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমল

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল‌ খায়ের এ তথ্য জানিয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, সিলেটের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছু সময়ের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুন : যাত্রাবাড়ীতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত রুটিন অনুযায়ী, ৮ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকায় সিলেট বোর্ডে বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রের পরীক্ষা আপাতত হবে না। পরবর্তী সময়ে এ চার বিষয়ে পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেবে শিক্ষাবোর্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা