সংগৃহীত ছবি
শিক্ষা

তাপপ্রবাহে ক্লাশ পরিচালনায় নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলমান দাবদাহের মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালু রাখা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুন: দারিদ্রতাকে হার মানিয়ে জিপিএ-৫ পেল ৬ জন

রোববার এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এসএম জিয়াউল হায়দার হেনরীর জানিয়েছেন, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র তাপপ্রবাহকালীন শ্রেণি কার্যক্রম চালু অবস্থায় নিম্নলিখিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: কর্মস্থলে না এসেও বেতন তোলেন শিক্ষক

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা।

২. শ্রেণি কার্যক্রম চলাকালীন শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা।

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা।

৪. পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা।

৫. শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করা।

৬. নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা। যেন কোনো শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করা।

৭. প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা।

৮. শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা।

৯. বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখে, সে বিষয়টি নিশ্চিত করা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা