সংগৃহীত ছবি
শিক্ষা

প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের ২০২৩-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র

বুধবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলার প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন : নির্বাচন ফেলে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র

লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৫ হাজার ৪৫৬ প্রার্থীকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের মোবাইল ফোন নম্বরে (আবেদনের সময় প্রার্থীর দেওয়া মোবাইল নম্বর) এসএমএস করেও প্রার্থীকে চূড়ান্ত ফল জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : সার কিনবে সরকার

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। গত ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ৬৪৭ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৫ হাজার ৪৫৬ জন নির্বাচিত হলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা