সংগৃহীত
অপরাধ

ধোলাইপাড়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ৮ম দফায় বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচির দিন রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে।

আরও পড়ুন: ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বুধবার (২৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন তুরাগ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, সকালের দিকে দুর্বৃত্তরা রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে এই অবরোধ চলবে। ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালিত হবে।

আরও পড়ুন: বিএনপির অষ্টম দফার অবরোধ চলছে

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ৭ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয় মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টায়। এরপর আজ অষ্টম দফার ২৪ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা