পুলিশের চুরি হওয়া মোবাইলসহ চার চোর আটক 
অপরাধ

পুলিশের চুরি হওয়া মোবাইলসহ চার চোর আটক 

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী (ফরিদপুর): উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা গ্রাম ও গুণবহা তালতলা বাজার থেকে দুই পুলিশের চুরি যাওয়া মোবাইলসহ চার চোরকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, গুণবহা গ্রামের ফিরোজ খানের ছেলে সুমন খান (১৯), সাইফুল মোল্যার ছেলে সাজ্জাদ মোল্যা (২০), আবু বক্কার খানের ছেলে সম্রাট খান (১৯) ও দুলু শেখের ছেলে মেহেদি হাসান রাজা (১৯)।

তিনটি মোবাইলের মধ্যে থানার দুই কনস্টেবল মো. আবুল বাশার ও মো. নজরুল ইসলামের দুটি মোবাইল রয়েছে। ওই দুটি মোবাইল এক মাস আগে চুরি হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান ও এসআই সাইফুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) রাতে ও বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ওই চার মোবাইল চোরকে আটক করা হয়। চোরদের কাছ থেকে দুটি স্যামস্যাং জে ফাইভ ও একটি অপ্পো মোবাইল জব্দ করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা