প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তে ১৫ দিনের কারাদণ্ড-জরিমানা 
অপরাধ

প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্তে ১৫ দিনের কারাদণ্ড-জরিমানা 

নিজস্ব প্রতিবেদক:

ব্রাক্ষণবাড়িয়া: কসবা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বিবাহিত যুবক আল আমিনকে (৩০) ১৫ দিনের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আল আমিন উপজেলার কাইমপুর গ্রামের আবদুল আলীমের ছেলে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে সিডিসি স্কুলের সামনে প্রকাশ্যে এ দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান। বিকেলে আল আমিনকে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আল আমিন দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ভুক্তভোগী এ বিষয়ে কসবা থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সেই উত্ত্যক্তকারীকে পুলিশ পৌর শহর থেকে আটক করে। ভ্রাম্যমাণ আদালতের কাছে আল আমিন তার দোষ স্বীকার করে দণ্ড পান।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা