ছবি: সংগৃহীত
অপরাধ

গাজীপুরে পলাতক আসামি গ্রেফতার 

জেলা প্রতিনিধি: গাজীপুরের পুবাইল একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন: উখিয়ায় ৭৫ হাজার ইয়াবা জব্দ

শুক্রবার (১৮ আগস্ট) রাতে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মো. জাকির হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রহিমাবাদ এলাকার ইদ্রিসের ছেলে।

র‌্যাব জানিয়েছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার পুবাইলের মাজুখান থেকে হত্যা, ডাকাতি ও মানপাচারের একাধিক মামলায় পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে আদিবাসী খুন

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মো. খলিলুর রহমান বলেন, গ্রেফতারকৃত জাকির নরসিংদীর রায়পুরা থানার রহিমাবাদ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তিনি এলাকায় দীর্ঘদিন যাবৎ খুন, ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত থাকলেও আইন প্রয়োগকারী সংস্থার ধরা ছোঁয়ার বাইরে ছিলেন।

তিনি আরও জানান, তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সংস্থার চেষ্টা অব্যাহত ছিল। গাজীপুরের মাজুখান থেকে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে তাকে গ্রেফতারের করতে পেরেছে র‌্যাব। এরপর তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা