ছবি : সংগৃহিত
অপরাধ
লক্ষ্মীপুর

পর্নোগ্রাফি-কপিরাইট মামলায় ২৪ জনের সাজা

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুরে পৃথক দুইটি পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে সবাইকে কপিরাইট আইনে আরও ৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে ৭ জনের যাবজ্জীবন

বুধবার (১২ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- সেলিম হোসেন, মুখলেছুর রহমান, আশরাফুল ইসলাম সুজন, রাম কর্মকার, শাহ আলম, মো: মাহিফ আরাফাত, মো: খোকন, রাহাত খান, মো: মাঈনউদ্দিন, মো: বেলাল, মো: সিরাজ, মো: মামুন হোসেনও মো: সিরাজ।

অন্য মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মো: জাহিদ হোসেন, জহির আলম ভূইয়া, মো: ইব্রাহিম, রথিন সুর, মো: মেজবাহ উদ্দিন, রিয়াজ মাহমুদ, মো: নুরুল আমিন, মো: মাসুম, জয়নাল আবেদীন নিশান, সবুজ হোসেন ও মো: মোস্তফা।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

দণ্ডপ্রাপ্ত সবাই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এর মধ্যে তিন আসামি পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর পৌর সুপার মার্কেট ও সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকায় কম্পিউটারে পর্নোছবি, বিভিন্ন শিল্পীদের অশ্লীল ভিডিও গান, সদ্য মুক্তিপাওয়া বাংলা ছায়াছবির কপি রাইট এর কাজ করে ব্যবসা পরিচালনা করছে একটি চক্র।

এমন অভিযোগে ২০১৮ সালের ২৯ জুলাই পৃথক অভিযান চালায় র‌্যাব। এসময় পর্নোগ্রাফিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ আসামীদের আটক করে থানায় হস্তান্তর করেন। পরে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, পাশে কেউ নেই!

তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর এক মামলায় ১১ জন এবং অপর মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যগ্রহণ শেষে পৃথক এই দুই মামলার রায় ঘোষণা করে।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা