প্রতীকী ছবি
অপরাধ

‘ধাক্কা পার্টি’র ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ধাক্কা পার্টি’র চার সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রোববার (২ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নং গোল চত্তর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: দেশের সব জনগণের জন্য কাজ করি

গ্রেফতাররা হলো- মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জ্বল (২৩) ও মো. রনি (১৯)।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এসব ছিনতাইকারীরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করেন বলেই তারা ধাক্কা পার্টি নামে পরিচিত। গ্রেফতাররা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত নারীদের কাছ থেকেই ছিনতাই করেন।

আরও পড়ুন: মালদ্বীপে ৬৫ বাংলাদেশি আটক

তিনি বলেন, তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন। বিশেষ করে তারা মার্কেট ও শপিং মলের সামনে অবস্থান করে কোনো নারীকে দেখলেই গ্রুপের দুইজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকিরা ব্যাগ, মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। আজও তারা একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা