ছবি: সংগৃহীত
অপরাধ

রাজধানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানাধীন আরামবাগ এলাকায় একটি বাসা থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঝর্ণা দেখতে গিয়ে ২ তরুণের মৃত্যু

রোববার (২ জুলাই) রাত পৌনে ২ টার দিকে ঐ বাসার ষষ্ঠ তলায় তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত রাজিব হোসেন রানা ওরফে রাসেলের (২৩) বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ছোট কালিয়াকৈর থানা এলাকায়। সে ঐ এলাকার শহিদুল ইসলামের ছেলে। সে একটি প্রেসে কাজ করত।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

তার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ দাস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ঈদের ছুটির মধ্যে সে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল। কিন্তু এটা আশপাশের লোক দেখতে পায়নি।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

সেখান থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন দেখতে পায় সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে খবর দিলে আমরা এসে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

সবাই ঈদের ছুটিতে থাকায় সবার অগোচরে সে যেকোনো সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা