ছবি: সংগৃহীত
অপরাধ

আসামির স্ত্রীর কোপে ৪ পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় নারী নির্যাতন মামলার আসামিকে ধরতে গিয়ে তাঁর স্ত্রীর দায়ের কোপে ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানার ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন : ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভাটারা থানার ঢালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বাড্ডা থানার পরিদর্শক নূর আলম মাসুম সিদ্দিকি, উপ-পরিদর্শক রাসেল পারভেজ ও সহকারী উপ-পরিদর্শক আমির আফজাল। আহত কনস্টেবলের নাম জানা যায়নি।

আরও পড়ুন : বিশ্বে আরও ২১১ প্রাণহানি

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বাড্ডা থানার একটি মামলায় আসামি রাইসুল ইসলামকে আজ দুপুরে গ্রেপ্তার করতে পুলিশ যায়। এ সময় আসামির স্ত্রী তাহিরা ইসলাম দা দিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করে।

এতে বাড্ডা থানার পরিদর্শক, এসআই, এএসআই ও একজন কনস্টেবল আহত হয়েছেন। পরে ভাটারা থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে। এ হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন : মেট্রোরেলের কারণে পূর্বাচলে সামান্য ক্ষতি হবে

হামলার শিকার বাড্ডা থানার পরিদর্শক নূর আলম মাসুম সিদ্দিকি জানান, রাইসুল ইসলাম নারী নির্যাতন মামলার আসামি। আজ আমরা গোপন সূত্রে জানতে পারি তিনি ভাটারা থানাধীন ঢালিবাড়ি এলাকায় অবস্থান করছেন।

আইনি প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার করতে সেখানে গেলে তার স্ত্রী তাহিরা দা নিয়ে আমাদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। এই অতর্কিত হামলায় আমিসহ আমার টিমের সদস্যরাও আহত হন। পরবর্তীতে ভাটারা থানা পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা