ছবি : সংগৃহিত
অপরাধ

অস্ত্রসহ ৫ পাহাড়ি সন্ত্রাসী আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : গুইমারা উপজেলার সিন্দুকছড়ির বটতলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী কে আটক করেছে সেনাবাহিনী।

আরও পড়ুন : পদত্যাগ করলেন দুবলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে সিন্দুকছড়ি জোন কর্তৃক বটতলী ও দক্ষিণ কাঞ্চননগর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী আটক সহ বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি সরঞ্জামাদি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে – ১টি একে-৪৭ রাইফেল (৭ রাউন্ড এ্যামোনিশন এবং ১টি ম্যাগাজিনসহ, ১টি এম-১ রাইফেল (২৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ), ১টি একে-২২ রাইফেল (আনুমানিক ২০০ রাউন্ড এ্যামোনিশনসহ), ৪টি মর্টার, ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল-চায়না (৩ রাউন্ড এ্যামোনিশনসহ), ১টি এলজি লং ব্যারেল রাইফেল (৩৬টি এলজি কার্তুজ), ১টি এলজি সর্ট ব্যারেল রাইফেল, বিপুল পরিমাণ আইইডি সরঞ্জামাদি এবং ব্যবহৃত ইউনিফর্ম।

আরও পড়ুন : খাগড়াছড়িতে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মানিকছড়ি,ফটিকছড়ি সীমান্ত এলাকায় মগ পার্টি নামে এক সন্ত্রাসী সংগঠন তাদের তৎপরতা চালাচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের নির্দেশে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে বটতলী এলাকার রমজান আলীর বাড়ি থেকে ৫ সন্ত্রাসী আটক সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

আরও পড়ুন : সরকারের দুর্নীতি লুটপাট জনসন্মুখে প্রকাশ করা হবে

জানা যায়, রমজান আলীকে জিম্মি করে গত তিনদিন ধরে তার বাসায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে এ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি প্রয়োজনীয় কার্যক্রম শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা