অপরাধ

সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

সান নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগ মনোনীত দেশীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকারকে (৬০) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, নিখোঁজ ৯

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান তেল সারের দোকানে বসে ছিলেন। এ সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা পার্টি) একদল সদস্য তাকে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শহিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা মেরেছে তা এখনই বলতে পারছি না। আমরা ঘটনাস্থলে ব্যস্ত রয়েছি। সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া ও তাড়াশ সার্কেল) অমৃত সূত্রধর বলেন, খবর পাওয়ার পরে তাড়াশ থানা পুলিশের ওসির নেতৃত্বে একটি টিম সেখানে পাঠানো হয়েছে। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা