ছবি : সংগৃহিত
অপরাধ

বঙ্গোপসাগরে ট্রলারে ডাকাতি, নিখোঁজ ৯

সান নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরের সোনার চর এলাকায় ‘এফবি ভাই ভাই’ নামে মাছ ধরার ট্রলারে জলদস্যু হামলায় ৯ জেলে আহত হয়েছেন। এ সময় সাগরে ঝাঁপ দেওয়া আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন : শিরোপা ঘরে তুলেছে শেখ জামাল ক্লাব চকরিয়া

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ হামলা ঘটনা ঘটে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনাটি নিশ্চিত করেছেন ।

নিখোঁজ জেলেরা হলেন- আব্দুল হাই (৪০), কাইউম (৩৫), আব্দুল আলীম (২৮), ইয়াছিন জোমাদ্দার (৩৫), মো. শফিক (৩৫), ফরিদ উদ্দিন (২৮), খাইরুল ইসলাম (৩০), মো. কালাম (৫৫)। এক জনের নাম জানা যায়নি।

আরও পড়ুন : জিয়েট’র নবীন বরণ-সাংস্কৃতিক অনুষ্ঠান

এ বিষয়ে বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মালিক সমিতির ২টি ট্রলার নিখোঁজ জেলেদের উদ্ধার অভিযানে কাজ করছে।

তিনি জানান, শুক্রবার বরগুনা সদর এলাকার মনির হোসেনের মালিকানাধীন ‘এফবি ভাই ভাই’ ট্রলারে ১৮ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা হন। ট্রলারটি গভীর সাগরে পৌঁছালে একটি বড় ট্রলার নিয়ে ভাই ভাই ট্রলারের পেছন থেকে হামলা করে জলদস্যুরা।

আরও পড়ুন : নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান

এদিকে দস্যুরা গুলি চালালে প্রাণ বাঁচাতে ৯ জেলে সাগরে ঝাঁপ দেন। হামলার পর জলদস্যুরা ট্রলারে থাকা প্রায় ২০ লাখ টাকা মূল্যের জাল দঁড়ি, জ্বালানি তেল ও রসদ নিয়ে চলে যায়।

পরে সাগরের অন্য জেলেরা আহত ৯ জেলেকে উদ্ধার করে তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে যান।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা