ছবি : সংগৃহিত
অপরাধ

পাহাড়ে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি : রাঙামাটি জেলার কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপের গোলাগুলির ঘটনায় সম্রাট (৩২) নামে একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন : মাটিরাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাইখালী ইউনিয়নের গংগ্রিছড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

ইকবাল বাহার চৌধুরী জানান, পাহাড়ের দুই আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা) এবং এমএলপির মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সম্রাট নামে একজন নিহত হন।

খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রাত ১১টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। পুলিশ জানিয়েছে লাশটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন : ক্রেতা সেজে গণধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ

এদিকে, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, গংগ্রিছড়া এলাকায় দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা