আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার
অপরাধ

আগ্নেয়াস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান, একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন : পঞ্চগড়ে বিএনপির মিছিলে হামলা, নিহত ১

রোববার (২৫ ডিসেম্বর) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে তিন সন্ত্রাসীকে গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-১১। এর আগে, আগে একই দিন সন্ধ্যায় এক অস্ত্রধারীকে গ্রেফতারের বিষয়টি জানায় জেলা পুলিশ প্রশাসন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের আমিরপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মো.রিশাত (২১), চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার এমাম হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৮), চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার মো.আবদুর রহিমের ছেলে মো.ইউসুফ হোসেন মিলন (২৩) ও ছয়ানী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নাটুয়ার বাড়ির জহিরুল ইসলামের ছেলে মো.মারুফ হোসেন (২০)।

আরও পড়ুন : পর্যটকদের পদচারণায় মুখর সাজেক-খাগড়াছড়ি

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর টু নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের থেকে একটি এলজি, তিনটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

আরও পড়ুন : কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা