আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২
অপরাধ

আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২টি পাইপগান ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: আমার পরিবহন আমি দেখছি

গ্রেফতার হলেন- উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ছোট সোনাইমুড়ী গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে মোশারেফ হোসেন শান্ত (২২) ৯নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের হাজী ছাদেক আলী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে মো.করিম ওরফে করিয়া (৪৫)।

শনিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গতকাল শুক্রবার বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত সন্ত্রাসী,চাঁদাবাজ মোশারফ হোসেন শান্তর শয়ন কক্ষে খাটের নিচে থেকে আসামির দেখানো তথ্য মতে তোষকের নিচে লুকানো অবস্থায় একটি পাইপগান উদ্ধার করা হয়।

আসামি আলাইয়াপুর ইউপি এলাকার বাবু বাহিনী সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। অপরদিকে বেগমগঞ্জ থানাধীন ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর এলাকা অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য করিমরে রান্নাঘরের সিলিং থেকে তার দেখানো মতে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। সে ছিনতাই,ডাকাতির সঙ্গে জড়িত।

আরও পড়ুন: সরকারের কোনো দরদ নেই

ওসি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামিরা তাদের অপরাধ স্বীকার করেছে। গ্রেফতারকৃত ২ আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে আরও দুটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা